ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর ইউপি নির্বাচন : নৌকা ৩, বিদ্রোহী ২ ও ১টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এগিয়ে


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৬:৯
টাঙ্গাইলের ভূঞাপুরে ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়নে নৌকা, দুটিতে বিদ্রোহী ও স্থগিত হওয়া একটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন। উপজেলায় ফলদা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার দুদু, অজুর্নাতে নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল ইসলাম মাহবুব, গোবিন্দাসীতে নৌকা প্রতীকের প্রার্থী দুলাল হোসেন চকদার, গাবসারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকে শাহ আলম শাপলা, নিকরাইলে বিদ্রোহী আনারস প্রতীকে মাসুদুল হক মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া অলোয়া ইউনিয়নে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় সেখানে চেয়ারম্যান ও সদস্যপদে ফলাফল ঘোষণা করা হয়নি। তবে ওই ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের শরিফুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের থেকে ১০৫৪ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। এদের মধ্যে ফলদা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৬৯টি।
 
রোববার রাতে ভোট গণনা শেষে ফলদা ইউনিয়নে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কনিকা মল্লিক, গাবসারা ও অর্জুনা ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ডা. স্বপন চন্দ্র দেবনাথ এবং নিকরাইল, গোবিন্দাসী ও অলোয়া ইউপির ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমা সুলতানা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার