ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূমি কর্মকর্তারদের বিরুদ্ধে মুন্ডুমালা হাটের জায়গা নিয়ে ডিসিআর বাণিজ্যের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১১:২১
রাজশাহীর তানোরে ভূমি কর্মকর্তারদের বিরুদ্ধে মুন্ডুমালা হাটের জায়গা নিয়ে ডিসিআর বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজশাহী জেলা পরিষদের সদস্য মুন্ডুমালা পৌর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ ৬৩ ব্যবসায়ী যৌথ বাদী হয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি রেভিনিউ, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর সহকারী কমিশনারকে (ভূমি) দেয়া হয়েছে।
 
স্থানীয় ব্যবসায়ী ও অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় ভূমি অফিস ও তানোর উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা বাজারের স্থানীয় প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের না জানিয়ে গোপনে ব্যবসায়ী নন এমন শতাধিক ব্যক্তির কাছে থেকে মোটা অংকের উৎকোচ নিয়ে হাটের জায়গা লিজ প্রদানের ডিসিআর দিয়েছেন। 
 
অভিযোগ সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয়রা মুন্ডুমালা হাটের সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থানীয় ভূমি কর্মকর্তা মুন্ডুমালা হাটের দোকানিদের নোটিসের মাধ্যমে উচ্ছেদ করেন। পরবর্তীতে ওই দোকানিরাসহ স্থানীয় ব্যবসায়ীরা যে যার মতো করে যেখানে সেখানে এলোমেলোভাবে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু ভূমি কর্মকর্তারা মুন্ডমালা হাটের ব্যবসায়ীদের না জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী নয় ‍এমন শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিজের ডিসিআর দিয়েছেন। 
 
মুন্ডুমালা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরেজমিন তদন্তপূর্বক প্রকৃত প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি হাটের জায়গা লিজ প্রদান করে ব্যবসা করার সুযোগ দেয়া হোক। 
 
উল্লেখ্য, কিছুদিন আগেও ওই অসাধু ভূমি কর্মকর্তারা তানোর গোল্লাপাড়া হাটের সরকারি জায়গা গোপনে লিজ দিয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিলেও এখনো দোকানঘর বা মার্কেট নির্মানের উদ্যোগ নেয়া হয়নি। 
 
এ বিষয়ে রাজশাহী জেলা পরিষদ সদস্য মুন্ডুমালা পৌর আ'লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সকালের সময়কে বলেন, ব্যবসায়ী নন ‍এমন ব্যক্তিদের নামে দেয়া লিজ বাতিল করে সরেজমিন তদন্ত করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে মুন্ডুমালা হাটের জায়গা লীজ প্রদানের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
এ বিষয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামাণিকের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে ফোনে কথা বলতে চাননি, সরাসরি কথা বলতে চান তিনি।

এমএসএম / জামান

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি