ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় নারী উদ্যোক্তাদের ৪ দিনব্যাপী খাদ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১১:২৪

পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের ৪ দিনব্যাপী ক্যাফে পাবনা দ্বিতীয় খাদ্য প্রদর্শনী ও বিক্রয়  মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) আর এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে হাংরি পাবনার আয়োজনে ৪ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 

উদ্বোধনী অনুষ্ঠানে এ মেলার চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল, সি-লাইন পরিবহনের স্বত্বাধিকারী সেলিম হোসেন, আর এম একাডেমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, প্রতিনিধি.কমের ব্যবস্থাপনা পরিচালক বদরুন নাহার, ব্যবসায়ী ও সমাজসেবক আলী আব্বাস মণ্ডল প্রমুখ।

তহুরা আজিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ (ভিপি মাসুদ), অর্থ সম্পাদক হিরোক হোসেন,  পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, হাংরি পাবনার আবু বক্কর সিদ্দিকসহ হাংরি পাবনার অন্য সদস্যবৃন্দ।

পরে কেক ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ স্টলগুলো প্রদর্শন করেন। মেলায় মোট ৩২টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলা চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। মেলায় নিজের তৈরি প্রায় হাজার রকমের খাদ্য পাওয়া যাবে বলে আয়োজকরা জানান। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়