ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও শাড়ি-লুঙ্গি বিতরণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৩-৬-২০২১ রাত ৯:১৫

টঙ্গীর মিলগেট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক বসতঘর, দোকানপাট ও ঝুটের গোডাউন পুড়ে গেছে। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল। তার পক্ষ থেকে রোববার (১৩ জুন) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। 

এছাড়াও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকারের পক্ষ থেকে শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবারসহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, গাজীপুর মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কিবরিয়া খান জনি, সোহেল চৌধুরী, যুবদল নেতা হারুন অর রশিদ, মো. বিল্লাল হোসেন প্রমুখ।

অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেমের ব্যক্তিগত উদ্যোগে গতকাল রোববার রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়াও মহিলা আওয়ামী লীগ নেত্রী সিমা আক্তার ও ৫৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা. আম্বিয়া বেগমের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য সৈয়দ নিরব হোসেন, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, মো. শাহ আলী, নূরুল আমিন প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে টঙ্গীর মিলগেটের চুড়ি ফ্যাক্টরি মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক ঘরবাড়ি পুড়ে যায়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন