ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৩:৩৫
কবরস্থানের রাস্তা নিয়ে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় ৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৬ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (মঙ্গলবার) সকালে উত্তর জাঙ্গাল গ্রামে করবস্থানের পাশে রাস্তা দেয়াকে কেন্দ্র করে সাধুর বাড়ির সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিমের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌ‍ঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
আহতরা হলেন- মামুন (২৬), মাইন উদ্দিন (১৮), রেখা (৩৫), কাউছার (২৮), আরিফ (১৫) ও আব্দুর রহমান (২৮) হাসপাতালে চিকিৎসা নেয়।
 
জাঙ্গাল গ্রামের হানিফ মিয়া নামে এক ব্যক্তি জানান, করবস্থানের জায়গা নিয়ে দুই ভাইয়ের সমস্যা চলছিল। সোমবার রাতে স্থানীয় মুরব্বিদের দিয়ে ঘটনা মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু অনেক চেষ্টা করেও তাদের মানানো যায়নি। সকালে দুপক্ষের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্তত ৫টি বাড়ি ভাংচুর করা হয়।
 
ঘটনাস্থলে উপস্থিত সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা জানান, সংঘর্ষের খবর পাওয়ামাত্র বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযান চালিয়ে তারা দেশীয় অস্ত্র উদ্ধার করে।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, করবস্থানে পাশে জায়গা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে রামদা, টেঁটা, কুচ, বল্লম উদ্ধার করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু