ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

ব্যবহার হচ্ছে না জনস্বাস্থ্যের বেসিনগুলো


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২৫-৫-২০২১ বিকাল ৫:৫০
করোনা ভাইরাসের প্রসার প্রতিরোধে জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার অধিক জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ৬টি হ্যান্ডওয়াশ বেসিন স্থাপন করা হয়। পাঁচবিবি পৌরসভা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বেসিনগুলো বাস্তবায়নে কাজ করে। বাংলাদেশ পৌরসভা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (বিএমডব্লিউএসএসপি) আওতায় ৫টি এবং রাজস্ব খাতের অর্থায়নে একটি বেসিন নির্মাণ করা হয়। বেসিনগুলোতে দিন-রাত পানি সরবরাহ ও অধিক খারজাতীয় সাবানের ব্যবস্থা নিশ্চিতকরণ অত্যাবশক। 
 
করোনার প্রথম ঢেউয়ের সময় বেসিনগুলো জনসাধারণ যথাযথভাবে ব্যবহার করলেও এখন আর তেমন ব্যবহার চোখে পড়ে না। সরেজমিনে দেখা যায়, দু-একটি ব্যাতীত সবগুলো বেসিনেই পানির ব্যবস্থা থাকলেও নেই সাবান সরবরাহের ব্যবস্থা। করোনা ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষও এখন যেন উদাসীন, সে কারণে হাতের নাগালে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও কেউ আর তেমন ব্যবহার করছেন না। এ কারণে কাজে আসছে না পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত হ্যান্ডওয়াশ বেসিনগুলো।
 
পাঁচবিবি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, মুলত বেসিনগুলোর দেখভালের দায়িত্ব পৌরসভার। বেসিনে প্রতিদিন পানি, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের জন্য অস্থায়ীভিত্তিতে একজন লোক দায়িত্বে থাকবেন। তিনিই এগুলো সরবরাহ ও রক্ষণাবেক্ষণ করবেন বলেও জানান প্রকৌশলী আমিন সাহেব।

এমএসএম / জামান

“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী

শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ

বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার