ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সাতক্ষীরায় সিঅ্যান্ডএফের নির্বাচন ঘিরে ভোমরায় উৎসবের আমেজ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৪:৫০

টাকার নেশায় মত্ত থাকা রাজনীতিক ও প্রশাসনের দুর্নীতিবাজদের সকল ষড়যন্ত্র, চক্রান্ত নস্যাৎ করে অবশেষে উৎসবের আমেজ শুরু হয়েছে ভোমরা স্থলবন্দরে। আমাদানি-রপ্তানি বাণিজ্যের তদারককারী সংগঠন ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে এ উৎসব।

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচন কোনো ষড়যন্ত্র বানচাল করতে না পারলে এটাই হবে সংগঠনটির প্রথম প্রত্যক্ষ নির্বাচন। নির্বাচনে সোমবার মনোনয়নপত্র কেনার শেষ দিনে ৯টি পদের বিপরীতে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সাতক্ষীরার ২৫ জন, বেনাপোলের ৯ জন এবং জামালপুরের একজন ব্যবসায়ী রয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপরই চূড়ান্ত হবে কারা কাদের নিয়ে প্যানেল দিচ্ছে।

তবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে শেখ এজাজ আহমেদ স্বপন ও মাকসুদ খানের নেতৃত্বাধীন প্যানেলকে সমর্থন প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখযোগ্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- শেখ এজাজ আহমেদ স্বপন, মাকসুদ খান, রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল হাসান, আবু মুছা, রফিকুল ইসলাম হাজী, অহিদুল ইসলাম, কাজী নওশাদ রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, নাসিম ফারুক খান মিঠু, হাবিবুর রহমান হবি, আব্দুল মোমেন খান সান্টু প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার আরাফাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে জানান, চূড়ান্ত ভোটার তালিকায় ১২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠা হয়। ধীরে ধীরে বন্দরটি আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও নানা কারণে আজও এটি পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু হয়নি। বন্দর সংশ্লিষ্ট বহু সংগঠন জন্ম নিলেও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে গণ্য করা হয়। প্রথমবারের মতো সংগঠনটির নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। গত তিনটি নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কতিপয় রাজনীতিকের হস্তক্ষেপে কোটি কোটি টাকা লেনদেনের মাধ্যমে ব্যবসায়ীদের মতামত ছাড়াই কমিটি গঠন করা হয় বলে অভিযোগ ওঠে। গত ৪ সেপ্টেম্বর একই প্রক্রিয়ায় কমিটি গঠন করা হলে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল হয়। অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তর অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা ওই কমিটি অনুমোদন করেনি।

একপর্যায়ে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়। ওই নির্দেশনা অনুযায়ী শেখ এজাজ আহমেদ স্বপনের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে। যদিও টাকায় কমিটি বেচা-কেনা চক্রও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারপরও যে কোনো অশুভ শক্তিকে পরাভূত করে আগামী ১১ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি বদ্ধপরিকর বলে জানান আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

এমএসএম / জামান

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব