বাঁশখালীতে গণসংযোগে কাউন্সিলর প্রার্থী আনছুর আলী
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ আনছুর আলী তালুকদারের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়াস্থ মুহাম্মদ মিয়া তালুকদার বাড়ি, রুহল্লা পুকুর পাড়, ফজর আলী তালুকদার বাড়ি, বাছুর বর বাড়ি, শায়ের মুহাম্মদ বাড়ি, পলেয়ার বর বাড়ি, বাইগ্গার বাড়ি, মলিয়ার বর বাড়ি, আজগর আলী বদ্দার বাড়ি, মইদ্দর বাড়িসহ এলাকার বেশ কয়েকটি এলাকায় গণসংযোগকালে ওই এলাকার জনসাধারণের সাথে পথসভাও করেন কাউন্সিলর প্রার্থী আনছুর আলী।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক কমিশনার আহমদ ছফা, সাবেক মেম্বার ফেরদৌস, সাবেক কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম মহব্বত আলী, হাজী আহমদ কবির, মাওলানা খলিলুর রহমান শওক, মুহাম্মদ শহিদুল্লাহ, দিদার, হাফেজ আব্দুল জাব্বার, মুহাম্মদ ইলিয়াস, মাস্টার করম আলী, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ হোছাইন তালুকদার, আবু তাহের চৌধুরী, আব্দুল গফুর, ছাত্রনেতা মুহাম্মদ সাইম উদ্দীন ইমরান, কামাল উদ্দীন, যুবলীগ নেতা মুন্না, যুবনেতা আব্দুল জাব্বার, মুহাম্মদ মুবিন, রাসেলসহ এলাকার জনসাধারণ।
এ সময় কাউন্সিলর প্রার্থী আলহাজ আনছুর আলী তালুকদার বলেন, আমি কাউন্সিলর প্রার্থী হতে চাইনি। ১নং ওয়ার্ডের জনগণ আমাকে ভালোবাসেন, তাই তাদের অনুরোধে আমি কাউন্সিলর প্রার্থী হতে বাধ্য হয়েছি। আমি ১নং ওয়ার্ডের প্রতিটি মানুষের ভালোবাসায় মুগ্ধ। আগামী নির্বাচনে এই এলাকার জনগণ ভোট ব্যালটের মাধ্যমে প্রমাণ করবে তাদের অন্তরে আমার প্রতি অগাধ ভালোবাসার কথা। এটাই আমার বিশ্বাস। আমি জীবনের শেষ পর্যায়ে এসে এই এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এই অবহেলিত জনপদের সেবা করতে চাই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং ১নং ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়ন করাই হবে আমার জীবনের শেষ পাওয়া।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহ্বান জানান আনছুর আলী।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই