ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

রূপপুর প্রকল্পের লোহা পাচারকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৫ জনকে জেলহাজতে প্রেরণ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ বিকাল ৫:৫১

রূপপুর প্রকল্পের লোহা পাচারকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৫ জনকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ট্রাকসহ ১০ টন রড পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এর আগে সোমবার রাতে রূপপুর প্রকল্পের লোহা পাচারকালে ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটকসহ ট্রাকভর্তি রড জব্দ করা হয়।  

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ভেতর থেকে বাইরে বের হওয়ার সময় একটি ট্রাকসহ প্রায় ১০ মেট্রিক টন লোহা (রড ও পাইপ) জব্দ করা হয়। সোমবার ঈশ্বরদীর পাকশীতে রূপপুর প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যের সহযোগিতায় তাদের আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ লোহাসহএকটি ট্রাক জব্দ ও পাঁচজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রূপপুর মোড়ের মৃত হাসেম আলীর ছেলে মিরাজ আলী (৩৪), লক্ষ্মীকুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম রাজন (৩৭), ঠাকুরগাঁও জেলার আরাজী মাটিগাড়া গ্রামের মির্জা বেলাল হোসেনের ছেলে মাজহারুল ইসলাম সাদ্দাম (২৮), ঈশ্বরদীর বাঘইল স্কুলপাড়ার নূর মস্তফার ছেলে কামরুল হাসান রাসেল (৩৭) এবং নাটোরের বনপাড়ার বাহিমালি গ্রামের খলিলুর রহমানের ছেলে আবুল কালাম (৩৮)। রাতে রূপপুর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের পর তাদের ঈশ্বরদী থানায় নেয়া হয় এবং পাচারকারী পাঁচজনকে আটক করা হয়।

রূপপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রূপপুর প্রকল্পের ভেতর থেকে গেট দিয়ে বাইরে বের হয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি ট্রাকসহ প্রায় ১০ মেট্রিক টন লোহা আটক করে। এ সময় ট্রাক চালকের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখতে চায় তারা। তবে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নিরাপত্তা সদস্যরা ট্রাকচালক আবুল কালাম আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি জড়িত আরও চারজনের নাম প্রকাশ করেন। অন্যরা সে সময় রূপপুর প্রকল্প এলাকায় ছিলেন। পরে তাদের চারজনকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে রাত আনুমানিক দশটার দিকে রূপপুর পুলিশ ফাঁড়িতে ট্রাক ও লোহাসহ পাঁচ ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সন্তোষজনক জবাব ও লোহার বৈধ কাগজপত্র পায়নি। এ অবস্থায় রাত ১২টার দিকে পাকশীর রূপপুর ফাঁড়ি থেকে আটকদের ঈশ্বরদী থানা-পুলিশ হাজতে নেয়া হয়েছে। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কোনো কাগজপত্র ছাড়াই ট্রাকে করে তারা  লোহাগুলো গোপনে রূপপুর প্রকল্পের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। এর মধ্যে লোহার রড ও কিছু পাইপ রয়েছে। সব মিলিয়ে মালামাল সাড়ে নয় মেট্রিক টনের  বেশি হবে।

তিনি আরো বলেন, রূপপুর প্রকল্প দেশের একটি বৃহৎ উন্নয়নমূলক প্রকল্প। এর সার্বিক নিরাপত্তার জন্য এখানে সার্বক্ষণিক সেনাসদস্য, বিজিবি, পুলিশ, আনসার রয়েছে। এ অবস্থায় প্রকল্পের ভেতর থেকে অবৈধভাবে লোহা নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ট্রাক বোঝাই  লোহাসহ ও পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।  আটকরা এখনো কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আটককৃতদের বিরুদ্ধে কে‍উ কোনো অভিযোগ করেনি। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কাগজপত্র, ট্রাকের চালানসহ প্রয়োজনীয় অনুমোদন না দিতে পারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

এমএসএম / জামান

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন

বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ড. আব্দুস সবুর

প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ত্রিশালের ফাতেমার বাড়িতে ডিসি