ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ ৭ প্রার্থীকে জরিমানা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-১২-২০২১ রাত ৮:৫৬

আসন্ন উপজেলা ইউপি নির্বাচনে চট্টগ্রাম চন্দনাইশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ মোতাবেক ৮ ধারা আচরণ বিধি ভঙ্গ করার দায়ে ৫জন চেয়ারম্যান ও ২জন মেম্বার প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। আজ ২৮ ডিসেম্বর বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের কাছ থেকে এই জরিমানা আদায়  করেন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন। নির্বাচনি প্রচারনায় ও আচরণবিধি লংঘনের দায়ে যাদের জরিমানা করেন তারা হলেন, হাশিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা প্রতীক) এক হাজার টাকা, হাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দীন (ঘোড়া প্রতীক) কে দুই হাজার টাকা,চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দীন (অটোরিক্সা প্রতীক) কে এক হাজার টাকা,চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ( আনারস প্রতীক) কে তিন হাজার টাকা, চেয়ারম্যান প্রার্থী মো: খোরশেদ বিন ইসহাক (নৌকা প্রতীক) কে তিন হাজার টাকা অপরদিকে মেম্বার প্রার্থী হাশিমপুর ওয়ার্ডের ১নং ওয়ার্ডের আব্দু ছবুর (টিউবওয়েল প্রতীক) কে ৫০০ টাকা, হাশিমপুর ৫নং ওয়ার্ডের মো.আবু বক্কর (টিউবওয়েল প্রতীক) কে এক হাজার টাকাসহ মোট ১১  হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় উপজেলাস্থ মুন্না কম্পিউটার ৫০০ টাকা,মো: আমির ৫০০ টাকা,মো: আবদুল মোবিন দুই হাজার টাকা, মুবিনুর রহমান ৫০০ টাকাসহ মোট ১৫ হাজার টাকা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদায় করা হয়। 

শাফিন / শাফিন

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন