ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাসান আজিজুল হক এক মৃত্যুহীন মানব: সেলিনা হোসেন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ রাত ৯:৩

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘আমাদের কাছে হাসান আজিজুল হক এক মৃত্যুহীন মানব। পাঠকের ভালোবাসা, ফুলের সৌরভ তাকে নন্দিত করে রাখবে। শিল্পের সাহিত্যের সাধনায় জীবন সত্য দর্শনে তিনি যেভাবে সাহিত্য রচনা করেছেন, তা নিয়ে আমরা এগিয়ে যাবো বিশ্বের দরবারে।’

আজ মঙ্গলবার ৪ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘স্মরণে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিনা হোসেন বলেন, ‘হাসান আজিজুল হক পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন এ‌ সত্য মেনে নিতে কঠিন লাগছে, কারণ তিনি শুধু একজন ব্যক্তি মাত্র নন, তিনি বাংলাদেশের সাহিত্যের একজন অমর কথা শিল্পী। ভবিষ্যতের সাহিত্যের চিরকালীন পটরেখার নন্দিত পথিক। যার জন্য পথ জুড়ে দাঁড়িয়ে থাকবে প্রবীণ, নবীন, সাহিত্যিক ও পাঠকেরা।’

প্রখ্যাত এই কথাসাহিত্যিক আরও বলেন, ‘হাসান আজিজুল হকের নিজস্ব সৃজনশীলতায় উৎপাদিত গল্পের ভুবনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিনি আমাদের মাঝে যে ক্ষেত্রটি তৈরী করেছেন তা নজিরবিহীন। জীবনভর তিনি সাহিত্যের সৃজনশীলতায় যে আগুনী বের করেছেন তা পুরো বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।  জন্য দীগন্তরেখা ও গৌরবের।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের স্মরণে চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ও রাজশাহী ফিল্ম সোসাইটি। এসময় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুজিত সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতায়নের আহ্বায়ক ড. আমির জামান, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী সহ প্রমুখ।

শাফিন / শাফিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?