চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে সিভি গ্রহণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগকে দেখভাল করার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় তিন নেতা জেলা ছাত্রলীগের আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিতে সোমবার চুয়াডাঙ্গা পৌঁছান। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের সিভি গ্রহণ করেন। তিনজনের এই টিমে রয়েছেন- বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি কামাল খান, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু এবং উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আরিফ হোসেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল খান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মতে জেলা কমিটিতে আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর জীবনবৃত্তান্ত গ্রহণ করতেই স্বশরীরে উপস্থিত হয়েছি। আজ দিনভর সিভি গ্রহণ করা হবে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর সেসব কাগজপত্রাদি যাচাই-বাছাই করা হবে। এরপর তা কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী প্রক্রিয়া শেষে নতুন কমিটির ঘোষণা দেয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সাবেক সদস্য সোয়েব রিগানসহ জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।
শাফিন / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস