এলএ শাখায় অনিয়ম
ঘুষ না দেয়ায় টাকা অর্ধেক, অভিযোগের ১৬ মাসেও মেলেনি সমাধান
চট্টগ্রামের এলএ শাখায় কমিশন নামের ঘুষ প্রথা বহু পুরনো হলেও এবার ১৫ শতাংশ কমিশনের টাকা না দেয়ায় অধিগ্রহণকৃত জমির পরিমাণ অধের্কে নেমে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সমাধান করার জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করার ১৬ মাস হলেও কোনো সুরাহা না হওয়ায় সংংশ্লিষ্ট দফতরে জনে জনে ধরনা দিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগী স্কুলশিক্ষক আবুল কালাম। তবে এ বিষয়ে জানতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের অফিসে কয়েকবার ধরনা দিয়ে, মোবাইল ফোনে কল, বার্তা এমনকি হোয়াটসঅ্যাপে অভিযোগের কপি পাঠিয়ে বক্তব্য জানতে চেয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
হয়রানির বিষয়ে লোহাগাড়া থানার চুনতি গ্রামের মুহাম্মদ ইসহাকের ছেলে অভিযোগকারী আবুল কালাম বলেন, বিএস রেকর্ড মূলে চুনতি মৌজার ৯২৭, ৯২৮, ৯২৯, ৯৩০, ৯৩১,৯৩২, ৯৩৪ ও ৯৩৬ দাগের অংশীদারী মালিক আমার বাবা। বাংলাদেশ রেলওয়ের এল, এ মামলা নং ৩৫/২০১৬-১৭ মূলে ওই জমি অধিগ্রহণ করে। কিন্ত ৩য় ধারা ও ৬ষ্ঠ ধারার নোটিশে আমার বাবার নাম অর্ন্তভুক্ত হয়নি। বিষয়টি আমার বাবা লোহাগাড়া অফিসে জানালে সেখানে কর্মরত মোরশেদ বলেন নোটিশে নাম অর্ন্তভুক্ত না হলে কোন অসুবিধা হবেনা। খতিয়ানে যাদের নাম আছে তাদের সবাইকে হিস্যা অনুযায়ী ক্ষতিপুরন দেওয়া হবে। তারপরেও আমার বাবা অনুরোধ করলে তিনি আমার বাবার জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন এবং ৭ ধারায় আমার বাবার নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। কিন্তু ৭ ধারার নোটিশেও আমার বাবার নাম অন্তর্ভুক্ত না হওয়ায় বিষয়টি চট্রগ্রাম এলএ শাখায় এসে তৎকালীন সার্ভেয়ার প্রমেশ্বর চাকমাকে জানাই। তিনি আমাকে আশ্বস্ত করেন যে, নোটিশে নাম অন্তর্ভুক্ত না হলেও আপনার বাবা খতিয়ানের হিস্যা অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
তিনি আরো বলেন, বাবা বয়ঃবৃদ্ধ (বয়স ৮৫ বছর) এবং শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ক্ষতিপূণের অর্থ উত্তোলনের জন্য আমাকে দায়িত্ব (রেজিস্টার্ড পাওযার) দেন। আমি বিগত ০৭/০১/২০১৯ ইংরেজি তারিখে এলএ শাখায় আবেদনপত্র দাখিল করি। ০৭/০৩/২০১৯ইং সম্ভাব্য শুনানির তারিখ নির্ধারণ করা হয়। সার্ডেয়ার প্রমেশ্বর চাকমার সাথে দেখা করলে তিনি আমার কাছে ১৫% কমিশন দাবি করেন। আমি কমিশন দিতে অস্বীকৃতি জানাই এবং তৎকালীণ ভূমি অধিগ্রহণ কর্মকতা কায়সার খসরুর সাথে সাক্ষাৎ করি এবং তিনি আমার সাথে চরম দুর্ব্যবহার করেন। তৎকালীণ এ.ডি.সি (ভূমি) আমীরুল কায়সারের সাথে সাক্ষাৎ করি। তিনি ও একইভাবে আমার সাথে দুর্ব্যবহার করেন।
পরবতীতে আমি সার্ভেয়ার প্রমেশ্বর চাকমার হাত-পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করি। তিনি প্রায় ১০ মাস পর আমার ফাইল রেডি করেন। কিন্তু তাতে তিনি আমাকে অর্ধেক ক্ষতিপূরণ দেন অর্থ্যাৎ আমি হিস্যা অনুযায়ী ০.২০৬৮ একর (১০ গন্ডা ১ কড়া প্রায়) প্রাপ্য হই। কিন্তু তিনি আমাকে ০.৫০৫৭ একর (৫ গন্ডা ১ কড়া প্রায়) জমির টাকা দেয়ার জন্য মনোনীত করেন। তখন বিষয়টি তাকে জানালে তিনি ভুল স্বীকার করেন এবং আমাকে আরেকটি আবেদনপত্র দাখিল করতে বলেন। আমি একই দিনে আরেকটি আবেদনপত্র দাখিল করি। কিন্তু ইতিমধ্যে প্রমেশ্বর চাকমা বদলি হয়ে যান এবং একই পদে পদায়িত হন হাসান ইমাম।
আমি তখন সার্ভেয়ার হাসান ইমামের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন নোটিশে আপনার বাবার নাম নেই। তার মনে হলো আপনাকে এখানে ক্ষতিপুরণ নেয়ার জন্য ডাকা হয়নি আপনি বিনা দাওয়াতে খেতে এসেছেন। অবশেষে তিনি আমাকে ডিসি মহোদয় বরাবর একটি আবেদনপত্র দাখিল করতে বলেন। আমি ২০২০ সালের ২৪ আগস্ট নোটিশে নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি উল্লেখ করে ডিসি মহোদয় বরাবরে একটি আবেদনপত্র দাখিল করি। প্রায় ১ বছর পর গত ৫ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি, আমি বিগত প্রায় তিন বছর সীমাহীন হয়রানির শিকার হয়েছি। আমার ৮৫ বছরের বৃদ্ধ বাবা এবং ৮০ বছরের বৃদ্ধা মা দুজনেই শয্যাশায়ী। টাকার অভাবে তাদের ভালো চিকিৎসা করতে পারছি না । ক্ষতিপূরণের অর্থটুকু দিয়ে আমি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চাই। কিন্তু তবু এখনো (২৮ ডিসেম্বর ২০২১) পর্যন্ত তারা আমাদের টাকাগুলো দেয়নি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে গোল্ডেন সিটি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, চালক আটক
অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গাড়ির চালক পলাতক
রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে জাল জব্দ ও জরিমানা
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক