ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে রাস্তার কাজে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১:১০
মিরসরাইয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে উপজেলায় ১নং করেরহাট ইউনিয়নের (ভদ্ব গেড়ামারা সড়ক) বিজিবি ক্যাম্প থেকে ভদ্ব ভবানী ১.৫ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠার দ্য নিউটেড লিংক-এর ঠিকাদার তাজুল ইসলাম কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠছে।
 
এলজিইডির ২০২০-২১ অর্থবছরে প্রকল্পে ভদ্ব গেড়ামারা সড়কের রাস্তা সম্প্রসারণ ও কার্পেটিং কাজের অনুকূলে প্রায় ১ কোটি ৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ১নং করেরহাট ইউনিয়নের বারইয়ারহাট খাগড়াছড়ি সড়কের বিজিবি ক্যাম্প থেকে ভদ্ব ভবানী রাস্তার ১.৫ কিলোমিটার নির্মাণকাজের এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
 
সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তার পিচঢালাগুলো ৪দিন পরেও হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে অতিসহজে। এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাটা মাটির মিশ্রিত বালি দিয়ে নিম্নমানের ইট খোয়াসহ নিন্মমানের বিটুমিনসামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তায়। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মাধ্যমে কাজ দিয়েই উক্ত কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠার দ্য নিউটেড লিংক-এর ঠিকাদার তাজুল ইসলাম।
 
এলাকাবাসী জানায়, প্রকল্পগুলোতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে জলে যাবে সরকারি টাকা। কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে সড়কটি। ফলে সরকারি বরাদ্ধে অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হবে এলাকাবাসীদের। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী মেম্বার বলেন, রাস্তায় নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে আমি জানতে পারলে বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি।
 
উপজেলা এলজিডির প্রকৌশলী কামরুজ্জামান জানান, এই কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীনে এই কাজের চুক্তি মোতাবেক কাজ না হলে এবং কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান মালিককে ফোন দিলে আব্দুল খালেক নিজেকে ম্যানেজার দাবি করে জানান, আমাদের কাজটা আমরা সর্বোচ্চ গুণগতমান ধরে রেখে কাজ করে যাচ্ছি।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত