তাড়াশে নসিমনের ধাক্কায় শিক্ষিকা নিহত
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধাপ-ওয়াশিন মোড়ে তাড়াশ-ভূঁইয়াগাতী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগ্নে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি আলহাজ মো. গোলাম রাব্বানী।
নিহত আঞ্জুয়ারা বেগম উপজেলার ওয়াশিন গ্রামের মৃত মমতাজ উদ্দিনের মেয়ে ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের আব্দুর রউফ অশোকের স্ত্রী। তিনি শেরপুর উপজেলার মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
স্থানীয়রা জানান, নিহত আঞ্জুয়ারা বেগম সিএনজিযোগে শেরপুর থেকে বাবার বাড়িতে আসার পথে তাড়াশ-ভূঁইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজের পাশে সিএনজি থেকে নেমে মোবাইলে কথা বলছিলেন। এ সময় দ্রুতগামী একটি নসিমন ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হ্সাপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বগুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার