ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে উন্নয়ন প্রকল্পের তথ্য দিতে ৪৭ হাজার টাকা চেয়েছেন গণপূর্ত বিভাগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৪:৫৫
তথ্য ফি বাবদ ৪৭ হাজার ৩৯০ টাকা জমা করতে গণপূর্ত কর্মকর্তা চিঠি দিয়েছেন আবেদনকারী গনমাধ্যম কর্মী মো,সম্রাট হোসাইনকে। এমন একটি অযৌক্তিক ঘটনা ঘটেছে পঞ্চগড় গণপূর্ত বিভাগে। সেখানকার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে তিনি একথা জানান।
 
জানা যায়, গত ৩ অক্টোবর তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির আবেদন ফরমে, দৈনিক ইনকিলাবের পঞ্চগড় প্রতিনিধি, মো,সম্রাট হোসাইন, গণপূর্ত বিভাগ পঞ্চগড়ের ২০১৯-২০-২১ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের কিছু তথ্য চেয়ে আবেদন করেন। তৎকালীন নির্বাহী প্রকৌশলী তথ্য না দিয়ে বদলি হয়ে যান। পরে নতুন প্রকৌশলী যোগদান করার পরে তথ্য সরবরাহ করতে ফটোকপি বাবদ ৪৭ হাজার ৩৯০ টাকা ট্রেজারি চালান করে, চালানের মুল কপি জমা দিতে বলেন। চাহিত তথ্য গুলো হল মোট প্রকল্প কতটি, কি কি, কোথায়, বরাদ্দ, কত শতাংশ কাজ হয়েছে ,লেজ যদি থাকে তার শতাংশ ইত্যাদি।একই চাহিত তথ্য অন্য একটি দপ্তর ৮০ পাতার মধ্যে সব তথ্যই দিয়েছেন ৮০ টাকা খরচ নিয়ে। অথচ ৪৭ হাজার ৩৯০ টাকা চালানে জমা করতে বলে, তথ্য সরবরাহে অনিহা দেখিয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। 
 
গণপূর্ত বিভাগ পঞ্চগড়, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, এ বিষয়ে মুঠোফোনে কোন কথা বলতে অনিচ্ছা প্রকাশ করে, অফিসে আসতে বলেন। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়