ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে চন্দনকোঠায় গভীর নলকূপের নতুন সেচ কমিটি গঠন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১১:২৮
রাজশাহীর তানোরের কলমা ইউপির চন্দনকোঠা গ্রামে কৃষকের মতামতের ভিত্তিতে অত্র মৌজার ১৬ নম্বর দাগে অবস্থিত বিএমডির গভীর নলকূপের সেচ কার্যক্রম পরিচালনার জন্য ২০২১-২২ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
 
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যার পরে চন্দনকোঠা উচ্চ বিদ্যালয় মাঠে এক মিটিংয়ে সকল কৃষককের সম্মতিক্রমে কামরুত জামানকে সভাপতি ও আব্দুল সামাদকে সাধারণ সম্পাদক ছাড়াও সাজেদুর রহমান সাজুকে ক্যাশিয়ার পদে দায়িত্ব দেয়া হয়। জাহাঙ্গীর আলম, মো. বাচ্চু, মো. আইনুল, মো. মিলন, মো. হারেজ, মো. রফিকুল, মো. বাবু, মো. রাজ্জাককে সাধারণ সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
এর আগে থেকেই গভীর নলকূপটি সমিতির মাধ্যমে পরিচালনা হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে এক জরুরি মিটিংয়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এ নতুন কমিটি গঠন করা হয়।
 
বিএমডিএর ওই গভীর নলকূপ কমান্ড এরিয়ায় ৩০৭ বিঘা জমিতে গত মৌসুমের সেচ কার্যক্রম পরিচালনা শেষে অবশিষ্ট ৪ হাজার ৫০০ টাকা নতুন কমিটিকে বুঝিয়ে দেয়া হয়। নতুন কমিটি প্রতি বিঘায় সেচ চার্জ নির্ধারণ করেছে ১ হাজার ২০০ টাকা। এই সেচ চার্জ ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়। ‍এ সিদ্ধান্ত সর্বসম্মত্রিক্রমে গৃহীত হয়। তবে বিএমডিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত অপারেটর জাহানারা খাতুন দায়িত্বরত আছেন।
 
কমিটির সভাপতি কামরুত জামান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও ক্যাশিয়ার সাজেদুর রহমানসহ ১১ সদস্যবিশিষ্ট সেচ কমিটি যেভাবে গভীর নলকূপটি পরিচালনা করবে অপারেটর জাহানারা খাতুন সেইমতে সেচকার্য পরিচালনা করবেন। এতে অপারেটরের কোনো ওজর-আপত্তি ও গাফলতি লক্ষ্য করা গেলে কমিটির লোকজন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন