নির্বাচনে শূন্য ভোট পেলেন ইউপি সদস্য
নেত্রকোনার খালিয়াজুরীতে সম্প্রতি চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শূন্য ভোট পেয়েছেন একজন ইউপি সদস্য। ওই ইউপি সদস্যের নাম আশীষ সরকার। তিনি উপজেলার নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করেন।
গত ২৬ ডিসেম্বর খালিয়াজুরীর চাকুয়া, কৃষ্ণপুর, নগর ও গাজীপুর এ চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নগর ইউপির ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করেন আশীষ সরকার। কিন্তু নির্বাচনে তিনি একটিও ভোট পাননি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন- তাহলে প্রার্থীর নিজের ভোটটি গেল কোথায়?
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে কবীন্দ্র সরকার তালা প্রতীক নিয়ে ৩০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুদিন সরকার পেয়েছেন ২৯৪ ভোট আর আশীষ সরকার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট। এ ওয়ার্ডে মোট বৈধ ভোট পড়েছে ৭৩৭টি আর বাতিল হয়েছে ২২ ভোট।
এ বিষয়ে শূন্য ভোট পাওয়া প্রার্থী আশীষ সরকার বলেন, এ ঘটনার সাথে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো বিষয় নেই। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আসলে আমার চাচাতো ভাই সুদিন সরকার প্রথমে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার নামে একটি মামলা থাকায় এলাকার সবাই বলাবলি করছিল, তার (সুদিন সরকার) মনোনয়ন বাতিল হতে পারে। সে কারণে আমি প্রার্থী হই, যেন শেষে আমাদের পরিবারে একজন প্রার্থী থাকে। যদিও আমার নামেও ব্যাংকে একটি ঋণ আছে। ভাই বাছাইয়ে টিকে যাওয়ায় আমার মনোনয়নের কী হলো সেটার আর খোঁজ নেইনি। ভাইকে পাস করানোর জন্য মানুষের কাছে ভোট চেয়েছি। নিজের ভোটও ভাইকে দিয়েছি। তবে ভোট গণনার দিন জানলাম কেন্দ্র থেকে আমার নামও ডাকা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, তারা দুই ভাইয়ের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। তাই তারা দুজনেই বাছাইয়ে ঠিকে গেছেন। পারিবারিকভাবে তারা হয়তো এক হয়ে একজনের জন্য ভোট চেয়েছেন। এখানে আমাদের কোনো দোষ নেই।
এমএসএম / জামান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied