রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীরা পাস করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বোর্ডে এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, পাস ও জিপিএ-৫-এর দিক থেকে এগিয়ে ছাত্রীরা।
এবার ২৭ হাজার ৭০৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩৭৯ জন ছাত্রী। অন্যদিকে, ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৭০ জন ছাত্র।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এরমধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভালো ফলাফল হয়েছে।
রাজশাহী বোর্ডে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এছাড়াও এবারও পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের পাসের হার ৯৫.৪৬ এবং ছেলেরা পাস করেছে ৯৪.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৭০৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭৩৯ জন এবং ১২ হাজার ৯৭০ জন ছাত্র।
তিনি আরো জানান, গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। এরমধ্যে ছাত্রীদের পাসের হার ছিল ৯১.৪৫ এবং ছাত্ররা পাস করে ৮৯.৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রী ছিল ১৩ হাজার ৬২১ জন এবং ছাত্র ১২ হাজার ৫৪৬ জন।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied