সাতক্ষীরায় গোখাদ্য বোঝাই পণ্যবাহী ট্রাক থেকে ২০ লাখ টাকার এলএসডি মাদকসহ আটক ২
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় ভারতীয় গোখাদ্য বোঝাই (ভুসি) পণ্যবাহী ট্রাকে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের নতুন মাদক এলএসডি (লিস্যারজিক ডাইথ্যলামাইড) উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে ওই ট্রাকের চালক ও হেলপারকে। গত মঙ্গলবার রাতে ভোমরা স্থলবন্দরের পার্কিং ইয়ার্ডে প্রবেশের পূর্বে ভারতীয় পণ্যবাহী ওই ট্রাকে তল্লাশি চালিয়ে উক্ত মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের কাশিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে ট্রাকচালক আবুল হাসান (৪৪) ও বসিরহাট মহকুমার পানিতর গ্রামের আকবর আলী মিস্ত্রীর ছেলে ট্রাকের হেলাপার আলাউদ্দীন মিস্ত্রী (৩৪)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার-৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশ অভ্যন্তরে স্থলবন্দর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তারা ডগ জনির সহায়তায় ভারতীয় গোখাদ্য (ভুসি) বোঝাই পণ্যবাহী ট্রাকে (যার নং ডব্লিউবি-২৩বি-৭০৯১) অভিযান চালায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ লাখ টাকা মূল্যের এক বোতল (১০০ এমএল) ভারতীয় লিস্যারজিক ডাইথ্যলামাইড মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় ট্রাকসহ তার ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। আটককৃত মাদকসহ ট্রাকের সর্বমোট মূল্য ৭০ লাখ টাকা। ভারতীয় পণ্যবাহী ওই ট্রাকের পণ্য ছাড়ের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট গাজী এন্টারপ্রাইজ এবং ওই পণ্যের আমদানিকারক ছিল মেসার্স রুহুল ট্রেডার্স। বুধবার সকালে ভোমরা বিওপির নায়েক সুবেদার আবু তাহের বাদী হয়ে আটককৃত ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকসহ জব্দকৃত মাদকদ্রব্য ও পণ্যবাহী ট্রাক সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
শাফিন / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত