ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

প্রাথমিকের শতভাগ, মাধ্যমিকের বই পৌঁছেছে ৯৫ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১২:৫৯

প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। মাধ্যমিক স্তরের ৯৫ শতাংশ বই পৌঁছবে শুক্রবারের (৩১ ডিসেম্বর) মধ্যে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শনিবার (১ জানুয়ারি) থেকে দেশের সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কাজ শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে বই দেয়া হবে।

বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর দুই মন্ত্রণালয়ই দাবি করেছে, গত দুই বছরের চেয়ে এবার অপেক্ষাকৃত ভালো বই দেওয়া হচ্ছে। তবে মানসম্মত বইয়ের মধ্যে যদি বাতিল বই ঢুকিয়ে দেয়া হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুই মন্ত্রণালয়। দফায় দফায় পরিদর্শনের কারণে এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করে হয়েছে জানায় শিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যবই মূদ্রণ ও বাইন্ডিংসহ গুণমান ভালো হওয়ায় পরিদর্শনের পর শিক্ষামন্ত্রীও পাঠ্যবইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, করোনা সংকটের মধ্যে ভালো বই দিতে পেরেছে মূদ্রণ প্রতিষ্ঠানগুলো। আমি নিজে দফায় দফায় পরিদর্শন করেছি। ঢাকার উপপরিচালক পরিদর্শন করেছেন। বই ছাপার সময়ও পরিদর্শন অব্যাহত ছিল। এসব কারণে মান ভালো হয়েছে।

অন্যদিকে সঠিক সময়ে বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা ছিল গত কয়েক দিন। প্রাথমিকের বই আগেই প্রস্তুত করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। মাধ্যমিকের সব বই ৩১ ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে, এমনটাই জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, সঠিক সময়ে প্রাথমিকের সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি।

মূদ্রণ প্রতিষ্ঠানগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত সময়ের আগেই প্রাথমিকের সব বই উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে। সামান্য কিছু বই শনিবারের (১ জানুয়ারি) মধ্যে পৌঁছে যাবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিতরণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান জানান, প্রাথমিকের সব বই উপজেলা পর্যায়ে আগেই পৌঁছে গেছে। শুক্রবারের (৩১ ডিসেম্বর) মধ্যে ৯৫ শতাংশ বই উপজেলা পর্যায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাবে। কিছু বাকি থাকলে সেগুলোও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে পুরো জানুয়ারি জুড়ে। পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষের জন্য এবার ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এরমধ্যে প্রাথমিক স্তরের বই ছাপা হচ্ছে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৭৪ কপি। এরমধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তকও রয়েছে।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে ‘চৈতন্যের সংকট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‎কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ

ডিআইইউতে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'

গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ফিড মিল পরিদর্শন

কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ

শেকৃবিতে দুই দিনব্যাপী রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন

দেশীয় উপাদানে জৈব বালাইনাশক উন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার