ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ জনকে ট্যালেন্ট হান্ট পুরস্কার দিয়েছে স্বপ্নসিঁড়ি


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ৩:৩৪

রাজবাড়ীর পাংশায় স্বপ্নসিঁড়ির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সংগঠনটি তিন বছর সফলতা ও সুনামের সাথে পার কর‍ায় শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্বপ্নসিঁড়ি সংগঠনের সদস্যরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জনকে ট্যালেন্ট হান্ট-২১ পুরস্কার দেয়া হয়।

স্বপ্নসিঁড়ির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে পূর্বের কমিটি বিলুপ্ত করে আল জুবায়ের মিরাজকে সভাপতি ও এম আর সাকিবকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম শফিকুল মোর্শেদ আরুজ, ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন রেজা, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আকমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার সাহা প্রমুখ। এছাড়াও সংগঠনের আওতাভুক্ত প্রতিটি কলেজের অধ্যক্ষ ও প্রতিনিধিগণসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

একদল স্বপ্নদ্রষ্টার প্রচেষ্টায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর স্বপ্নসিঁড়ি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 'শিক্ষার আলোয়, আলোকিত সমাজ গড়ি' স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা