বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
আলোচনা সভায় বক্তারা "সবার জন্য টেকসই আবাসন"– এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসতি উন্নয়ন, টেকসই নগর পরিকল্পনা, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং নগরায়নে সকল শ্রেণির মানুষের অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা বসতি সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জ, জনসংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট ও ভূমি ব্যবহার পরিকল্পনার বিষয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“টেকসই ও সবার জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শহর শুধু দালানকোঠা দিয়ে নয়, মানুষের নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনের উপযোগী হতে হবে। বসতি উন্নয়নে প্রযুক্তি ও পরিকল্পনার সঠিক সমন্বয়ই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল নগর জীবন নিশ্চিত করতে।”
সভায় বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে কুষ্টিয়া জেলায় গৃহীত চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণও উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার ‘বিশ্ব বসতি দিবস’ (World Habitat Day) হিসেবে পালিত হয়। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বসতি উন্নয়ন, গৃহায়ন সমস্যা ও টেকসই নগর পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদযাপন করা হয়।
Aminur / Aminur
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা