ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন
অপরাধ দমন, ন্যায়বিচার ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন। মানবিকতা, সততা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক জনবান্ধব পুলিশ প্রশাসন। ২০২৫ সালের মার্চ মাসের ২ তারিখে তানোর থানায় পুলিশে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন ও নাগরিক সেবায় দেখিয়েছেন দক্ষতা ও আন্তরিকতা। তার নেতৃত্বে থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা কাজ করছেন নিরলসভাবে। ফলে থানায় বেড়েছে জনগনের চরম আস্থা ও নিরাপত্তাবোধ। সম্প্রতি তানোরে সাব রেজিস্ট্রি অফিস হতে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধা মহিলা জমি বিক্রয়ের ১১ লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় তিনি দুই দিনের মধ্যে আসামিকে সনাক্ত করে গ্রেফতার করেন এবং চুরি যাওয়া নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে দেন। যা তানোরের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই কাজের জন্য পুলিশ সম্পর্কে জনগণের মাঝে আস্থা সৃষ্টি হয়েছে । তাছাড়া তানোর থানাধীন মালশিরা গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় (ওসি) আফজাল হোসেন নিজে ফিল্ডে নেমে কাজ করে আসামিদের সনাক্ত করেছেন এবং ৭ দিনের মধ্যে ঘটনার সাথে জড়িত ১০ জন ডাকাতকে জয়পুর হাট জেলা থেকে গ্রেপ্তার করেছেন। যা জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন(ওসি) আফজাল হোসেন।
স্থানীয় বিএনপি নেতা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেকুজ্জামান খালেক বলেন, "(ওসি) আফজাল হোসেন শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন সেবক-মানবিকতার প্রতীক।
স্বেচ্ছাসেবক দলের নেতা মো: মাহাবুর মোল্লা বলেন, অভিযোগ শুনতে ওসি স্যারের ধৈর্য ও সহানুভূতি সত্যিই প্রশংসনীয়।
নিজের বক্তব্যে (ওসি) আফজাল হোসেন সকালের সময়কে বলেন, মানুষের সেবাই আমার জীবনের লক্ষ্য। রাজশাহীর (এসপি) ফারজানা ইসলাম স্যারের দিকনির্দেশনায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি,আপনাদের সাধারণ জনগণের আরো সহযোগিতা পেলে তানোর থানা পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ।
Aminur / Aminur
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে সার ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা
জীবন ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা: কর্মচারীর সংবাদ সম্মেলন
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
শ্যামনগরে মিথ্যা মামলা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পার্বত্য অঞ্চলের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে পরিনত করতে হবেঃ মীর হেলাল উদ্দীন এমপি
যশোরে পৃথক অভিযানে ১৯ কেজি গাঁজাসহ পাঁচজন আটক
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা