ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে বিজ্ঞান মেলার সমাপনীতে সাংসদ ফারুক চৌধুরীর পুরস্কার বিতরণ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ৪:২১
‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা, একসূত্রে গাঁথা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
 
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর এসিল্যান্ড স্বীকৃতি প্রামাণিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও পৌর আ’লীগ নেতা আবুল বাসার সুজন, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টল। প্রতিটি স্টলকে মেলায় অংশগ্রহণ করার জন্য সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহ প্রদানে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

শাফিন / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা