১২-১৮ বছরের শিক্ষার্থীদের ১৫ জানুয়ারির মধ্যে টিকা দেয়ার নির্দেশ
১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারি থেকে টিকার আওতায় আনতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের ২৯ ডিসেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের গত ২৯ ডিসেম্বরের সভায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ১৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনালো হলো- আগামী ৬ জানুয়ারির মধ্যে যেসব ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর তাদের পুনরায় নিবন্ধন সম্পন্ন করার বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সব ছাত্র/ছাত্রীর প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন এবং ৮-১৫ জানুয়ারির মধ্যে টিকা দেয়ার জন্য নির্ধারিত দিনে ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে আরও জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব জেলা শিক্ষা কর্মকর্তা, থানা/উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিতে নির্দেশ দেওয়া হলো।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক