পাংশায় আচরণবিধির তোয়াক্কা করছেন না প্রার্থীরা
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। প্রচারে ব্যস্ত ৪৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ১০৭ ও সাধারণ সদস্য ৩৩৯ জনসহ মোট ৪৯৫ জন প্রার্থী। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।
এদিকে নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝোলানোর কথা থাকলে কেউ মানছেন না সেই বিধি। স্কুলের দেয়াল, ঘরের দেয়াল, ঈদগাহ ময়দানের দেয়াল, বৈদুতিক খুঁটি, গাছে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানেও প্রার্থীদের পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। ফলে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী ও তাদের সমর্থকরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন। তবে প্রার্থীদের দাবি, তারা আচরণবিধি মেনেই পোস্টার সাঁটাচ্ছেন।
সরেজমিন পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচনী বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তার সমর্থকরা। ভোর ৬টা থেকে চলছে প্রচার মাইক। প্রার্থীদের ব্যানার–পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। নিয়মের তোয়াক্কা না করেই চলছে প্রচারণা। নির্বাচন কমিশনের আইন রয়েছে, প্রার্থীদের পোস্টার রশি দিয়ে টানানোর কথা। কিন্তু সেটা কেউই মানছেন না। সর্বত্রই প্রার্থীদের পোস্টার আঠা দিয়ে লাগানো আছে।
১নং বাহাদুরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিলগজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল জুড়ে পোষ্টার লাগানো রয়েছে বিভিন্ন প্রার্থীর। ঢেকে গেছে বিদ্যালয়ের দেয়ালে লেখা নাম।
দেয়ালে পোস্টার লাগানো প্রার্থীদের সাথে কথা হলে তারা জানান, বিষয়টি তাদের জানা নেই। কর্মীরা লাগাতে পারেন বলে জানান প্রার্থীরা। তবে কর্মীদের পোস্টর দেয়ার সময় বলা হয়েছে আঠা দিয়ে কোথাও পোস্টর লাগানো যাবে না। রশি দিয়ে পোস্টার সাঁটানোর জন্য বলা হয়েছে।
বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থীর সাথে কথা হলে তারা জানান, নিয়ম মেনেই ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা। নির্বাচনী বিধি মেনেই তারা প্রচার করছেন। সেই সঙ্গে কর্মীদের নির্দেশনা দিয়েছেন আঠা দিয়ে দেয়ালে পোস্টার না সাঁটানোর জন্য।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. আলীম জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কয়েকটি জরিমানা করা হয়েছে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন