ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বছরের ‌প্রথম দিনে দুটি নতুন ভবন পেল ক্ষুদে শিক্ষার্থীরা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৩:৪৮
মিরসরাই উপজেলায় পহেলা জানুয়ারিতে নতুন ভবন পেলো ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের মধ্য মান্দারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০নং মিঠানালা ইউনিয়নে বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হস্তান্তরিত হয়। নতুন ভবন হস্তান্তরের সময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের চোখ-মুখে দেখা যায় আনন্দের ছাপ। 
 
বানাতলী ছোবহানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম জানান, নতুন বছরের প্রথম দিনে আমরা এই ভবন পেয়ে খুবই আনন্দিত। পূর্বের ভবন অত্যন্ত জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বর্তমানে এই দৃষ্টিনন্দন ভবন পেয়ে আমাদের ক্ষুদে শিক্ষার্থী ও আমরা শিক্ষকরা আনন্দিত। জননেত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানাই নতুন এই ভবন দেয়ার জন্য।
 
এ সময় মিরসরাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, সরকারের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রকল্পের আওতায় এ দুটি ভবন নির্মাণ করা হয়।
 
প্রকল্প বাস্তবায়নে ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নির্মাণ তদারকিতে ছিল মিরসরাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত