ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কেশবপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ২:৪

যশোরের কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের একটি পুকুর থেকে কাঠ ব্যবসায়ী মোসলেম উদ্দিন মোল্লার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে  লাশটি ‍উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের ‍ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে মোসলেম উদ্দিন মোল্লা সোমবার ভোরে বাড়ি থেকে গাছ কেনার জন্য বের হন। সকালে বাড়ির অদূরে একটি পুকুরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় যশোর জেলার সহকারী পুলিশ সুপার আশিক সুজা মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) শেখ ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবার দাবি করেছে, এক লাখ টাকা নিয়ে গাছ কেনার জন্য ভোরে মোসলেম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যান। তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে সঠিক বিচার চেয়েছেন তারা।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য লাশ উদ্ধার করে যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

এমএসএম / জামান

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার