খালিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় হাল ধরলেন আবু ইছাক
ষষ্ট ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ খালিয়াজুরী উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা পরিষদ সদস্য ও সাবেক খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আবু ইছাক ।
খালিয়াজুরী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হয়। বাকী ২ টি ইউনিয়নে বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক ৩১ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক পাওয়ায় খালিয়াজুরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। সাধারণ মানুষ স্বত্বি প্রকাশ করে বলেন,গোলাম আবু ইছাক একজন ভদ্র ও বিনয়ী মানুষ। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড তাকে ( ইছাক) নৌকা প্রতীক দেওয়াতে একজন প্রকৃত আওয়ামীলীগের কাছে নৌকার হাল তুলে দেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী গোলাম আবু ইছাক বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু অধ্যাবধি পর্যন্ত আওয়ামী রাজনীতির সাথেই জড়িত আছি। নৌকার জয়ের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, খালিয়াজুরী আওয়ামীলীগের ঘাটি হিসেবেই পরিচিত। তাছাড়াও উক্ত ইউনিয়নে এলাকার জনগণ আমাকে বিগত দিনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিতও করেছিলেন।তাছাড়া আমার জানা মতে কোন দিনও কাউকে আঘাত বা মনে কষ্ট পায় এমন কোন কাজ করিনি।
গেলাম আবু ইছাক আরো বলেন, খালিয়াজুরী ইউনিয়নের উন্নয়নের লক্ষে আমি সারাজীবন মানুষের ভালবাসায় জনগণেরই মাঝেই নিজেকে বিলিয়ে দিতে চাই।
আশা করি জনগণের ভালবাসায় আগামী ৩১ জানুয়ারী নৌকাকে বিজয়ী করে মাননীয় সাংসদ, ভাটি বাংলা মা জননী হিসেবে খ্যাত, রেবেকা মমিন ও জননেত্রী বঙ্গবন্ধুর তনয়া, গণতন্ত্রের মানস কন্যা, দেশ রত্ন শেখ হাসিনার হাতে নৌকার বিজয় তুলে দিতে সক্ষম হব।
শাফিন / শাফিন
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
Link Copied