৭ কলেজের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারিতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। রোববার ( ২ জানুয়ারি) সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার দীর্ঘ ছুটির ক্ষতি কাটিয়ে উঠতে আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছি। এখন আর এক বর্ষের সঙ্গে অন্য বর্ষের তুলনার কোনো সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখারও সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। একই সঙ্গে ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের বিশেষ পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার পুরোনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্তির পর থেকে এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি, প্রশ্ন প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, চূড়ান্ত সার্টিফিকেট দেওয়াসহ শিক্ষা সম্পর্কিত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ই দেখভাল করছে।
জামান / জামান
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক