ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে স্ত্রীকে হত্যাচেষ্টা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৪৪

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীকে হত্যার করার চেষ্টা করেছে এক প্রভাবশালী স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ওই গ্রামের মৃত পলানের মেয়ে পলি খাতুনের (৩৫) সাথে একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মহারম আলীর (৪০) সরকারি কাজী দ্বারা রেজিস্ট্রেশন ও ইসলামী শরিয়াহ মতে কালেমা পড়ে বিয়ে হয়। বিয়ে করে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যায়। এরপর থেকেই স্বামী ওই স্ত্রীকে জ্বালা-যন্ত্রণা দিয়ে ‍আসছেন। গত ২৮ ডিসেম্বর প্রভাবশালী ওই স্বামী মহারম আলী স্ত্রীর কাছে আসেন। রাত আনুমানিক ১০টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় তিনি স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করেন। 

এ বিষয়ে স্ত্রী পলি খাতুন বলেন, আমার স্বামী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আমার কাছে আসে। রাতে খাওয়া-দাওয়া করে শোয়ার সময় অনেক কথা হয়। একপর্যায়ে সে আমাকে বলে তোমাকে বিদেশ যেতে হবে, নইলে আমাকে তালাক দিতে হবে। আমি এ বিষয়ে অস্বীকার করলে আমাকে সে অকথ্যভাষায় গালাগালি করে। তাকে গালাগালি করতে নিষেধ করলে সে রাগান্বিত হয়ে আমার গলায় ওড়না পেঁচিয়ে  প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। এ সময় আমার চিৎকারে পাশের ঘর থেকে লোকজন এসে আমাকে উদ্ধার করে। এ বিষয়ে তাড়াশ থানায় অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে তদন্তকারী অফিসার এসআই আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন