বিদেশগামী যাত্রীদের ভোগান্তি কমাতে এশিয়ান হসপিটালের পিসিআর ল্যাবের যাত্রা শুরু
নগরীতে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে আরটি-পিসিআর ল্যাব। প্রবাসের ভোগান্তি ও হয়রানি থেকে বাঁচাতে বেসরকারি হাসপাতাল এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টক সেন্টার এ উদ্যোগ নেয়। সোমবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টক সেন্টার পথচলার শুরু থেকে স্বল্প খরচে সুনাম ও সফলতার সহিত স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছে। বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা অত্যাবশ্যক একটি বিষয় হয়ে দাঁড়ালেও এ নিয়ে ভোগান্তির শেষ নেই। এই ভোগান্তি নিরসনে ইতোমধ্যে এশিয়ান হেলথ ফ্যাসিলিটিস গ্রুপ জনগণের চাহিদা ও বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনা করে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আরটি-পিসিআর টেস্ট করার জন্য আমরা অনুমোদন পেয়েছি। যা দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শনপূর্বক নিশ্চিতে কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। জেনারেল রিপোর্ট দেয়া হবে ১২-১৮ ঘণ্টায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট দেয়া হবে ৬-৮ ঘণ্টায় এবং ভিআইপিদের জন্য ৩ ঘণ্টায় রিপোর্ট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আলী, আলহাজ রফিকুল আলম, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপিসহ কর্মকর্তাবৃন্দ।
শাফিন / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied