ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদী জেলা প্রশাসকের অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২২ বিকাল ৫:৭

নরসিংদী শহরের রেলস্টেশন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও জেলখানা মোড় এলাকায় অসহায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের মাঝে কম্বল ও মাস্ক নিয়ে মধ্যরাতে হাজির হলেন নরসিংদী জেলা প্রশাসন। সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান উপস্থিত থেকে এসব এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সরকারের ত্রাণ তহবিল থেকে এসব কম্বল বিতরণ করা হয়। 

এ সময় লঞ্চঘাটে ভাসমান অসহায় এক রিকসাচালক করিম মিয়া জানান, রিকসা চালিয়ে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানোই কষ্টকর হয়ে পড়ে। তারপর আবার শীতের কাপড় পাব কোথায়? এই শীতে সরকার আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়ানোর কারণে পরিবার নিয়ে কোনো রকমে শীতের কালটা শেষ করতে পারব।

বাসস্ট্যান্ডের পাশে অসহায় এক প্রতিবন্ধী ফজলুল হক জানান, আমি অসহায় প্রতিবন্ধী মানুষ। মানুষের কাছ থেকে পয়সা পেয়ে পেটের খাবারের ব্যবস্থা করি। শীতের কাপড় কেনার পয়সা পাব কোথায়? এ অবস্থায় সরকারের সহায়তায় জেলা প্রশাসক আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানাই।  

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক রেজাউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোরশেদ, এনডিসি মেহেদী হাসান কাউসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতা মোহাম্মদ নোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

শাফিন / জামান

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত