ঠাকুরগাঁওয়ে এ্যাডভোকেসী নেটওয়ার্কের নেতৃবৃন্দের সাথে আদিবাসী ও দলিত নেতৃবৃন্দের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পর্যায়ে বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে আদিবাসী ও দলিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার পৌর শহরের গোবিন্দনগরস্থ প্রেমদীপ প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও সদর উপজেলা নেটওয়ার্ক অফ নন-মেইনস্ট্রিমড মার্জিনালাইজ্ড কমিউনিটিজ (এনএনএমসি)’র সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এ. আর খলিলুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি এ্যাড. জাহিদ ইকবাল, এনএনএমসি’র সদস্য প্রফুল্ল চন্দ্র রায়, আশরাফ আলী, মাহাবুবুর রশিদ, প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্প টিভেট এন্ড ইয়্যুথ ডেভেলপমেন্ট অফিসার মো: শাহীন, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝরনা বেগম, আদিবাসী ও দলিত নেতা রাজু বাসফোর প্রমুখ।
সভায় জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাও জেলা শাখা, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী উড়াও ছাত্র সংগঠন ও হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাও এর প্রতিনিধিবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন আদিবাসী ও দলিত কমিউনিটির গ্রাম উন্নয়ন কমিটি’র নেতৃবৃন্দ অংশ নেন। এতে আদিবাসী ও দলিত কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়।উল্লেখ্য: হেকস্ ইপারের সহযোগিতায় এ অঞ্চলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবন মান উন্নয়নের মাধ্যমে সমাজের মুল¯্রােতধারায় সম্পৃক্ত করনের কাজ করছে ইএসডিও।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied