মোমবাতির আলোয় চলছে ভোটগ্রহণ
সারাদেশের মতো রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ঘন কুয়াশা ও সূর্য না ওঠায় মোমবাতি জ্বালিয়ে কেন্দ্রগুলোতে ভোট নেয়া শুরু হয়। বুধবার (৫ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার বিদ্যুৎবিহীন ভোটকেন্দ্রের বুথে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ করতে দেখা গেছে।
ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, তীব্র শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নাদুরিয়া সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড়। ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় কক্ষ অন্ধকার। তাই মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ হচ্ছে।
আক্কাস ফকির নামে এক ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে সকাল সকালই ভোট দিতে চলে এলাম। কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোট নেয়া হচ্ছে।
শারমিন নামে এক নারী ভোটার বলেন, তীব্র শীত উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমাদের এই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ চলছে।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আলীম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সহজে প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা নেয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৩৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন অংশগ্রহণ করছেন। মোট ১ লাখ ২৮ হাজার ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ৫৬ জন এবং নারী ভোটার ৬৪ হাজার ৪১ জন।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন