খুলশীতে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ: ধর্ষককে আটক করেছে র্যাব
নগরীর খুলশীতে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করার অপরাধে "শিশু ধর্ষক মোতালেবকে (৫০)আটক করেছে র্যাব-৭। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সে খুলশী থানার জালালাবাদ এলাকার - মৃত আবুল কাশেমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে র্যাব- ৭ এর গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন গত ২ জানুয়ারী নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় ১০ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে তার হাত পা বেধে জোর পূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে গত ৪ জানুয়ারী মঙ্গলবার খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আাইনে একটি মামলা নং-০৬ দায়ের করেন। ঘটনাটি এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতা র্যাব-৭ ধর্ষনকারীকে গ্রেফতারের লক্ষে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়। একপর্যায় কোতোয়ালি থানাধীন রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।
শাফিন / শাফিন
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি