জাল ভোট দিতে এসে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে এক যুবক আটক হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাদশাকে (২০) আটক করা হয়। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ দিনের দণ্ড প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, একজন প্রবাসে থাকা ভোটারের ভোট দিতে বাদশা নামের এক তরুণ কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রে ভোট দেয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার সংগ্রহ করার অপরাধে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
শাফিন / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied