ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ভোট শুরুর আগে ফলাফল শিটে স্বাক্ষর নিলেন প্রিসাইডিং অফিসার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১:৫৯

সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউনিয়নের বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই ফলাফল শিটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন প্রিসাইডিং অফিসার। তবে এটি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহজাহান হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, ফলাফলের এজেন্ট ফরম স্বাক্ষর করিয়ে নেয়া আমার ভুল হয়েছে। সেজন্য এজেন্ট ফরমের নিচ থেকে কেটে ফেলেছি। নতুন এজেন্ট ফরম কোথায় পাবেন- প্রশ্নে তিনি বলেন, আমরা ফটোকপি করব। অগ্রিম স্বাক্ষর করিয়ে নেয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানেন না।

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি অনেক সময় সবার সর্বসম্মতিক্রমে করা যায়। প্রিসাইডিং অফিসার কোনো পক্ষ নিয়ে কাজ করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, এমন করার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি দেখছি, যাতে এমন ভুল আর না হয়।

এদিকে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সংবাদ পাওয়ামাত্র ভোটকেন্দ্রটির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রিসাইডিং অফিসারকে সতর্ক করেন এবং স্বাক্ষর করা ফলাফল শিট ধ্বংস করে দেন।

ঘটনাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল করীমকে অবহিত করলে বিষয়টি তিনি দেখছেন বলে জানান।

শাফিন / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত