ডুমুরিয়ার মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বারের মতো সভাপতি ইঞ্জি. অরুন
ডুমুরিয়ার ঐতিহ্যবাহী মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন প্রখ্যাত প্রকৌশলী অরুন কুমার মহালদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২০২১ সালের ২৩ নভেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে সভাপতি মনোনীত করে চিঠি দেয়।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ২৬ ডিসেম্বরের ওই চিঠিতে অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন- মো. জিন্নাত আলী মোড়ল, প্রশান্ত বিশ্বাস, দয়াল মণ্ডল, মনোজ বাছাড়, লক্ষ্মী রানী সরকার। শিক্ষক প্রতিনিধি হয়েছেন- মো. ওলিয়ার রহমান, অসিম মণ্ডল ও সুলতা মণ্ডল। দাতা সদস্য নিহার রঞ্জন বিশ্বাস। সদস্য সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মণ্ডল।
এদিকে নবগঠিত এ কমিটি বছরের প্রথম দিন এক সভায় মিলিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে মানুষ গড়ার কারিগর প্রাক্তন শিক্ষক নিরঞ্জন কুমার বিশ্বাসকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গতকাল মঙ্গলবার বোর্ডে পুনরায় চিঠি দিয়েছেন প্রথম সভায় নির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য চূড়ান্ত অনুমোদনের জন্য বলে তিনি জানান।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা