ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বোয়ালখালীর ইউপি নির্বাচনে রেহাই পায়নি গণমাধ্যমের গাড়িও


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-১-২০২২ বিকাল ৬:১৬
সংঘাত সংঘর্ষ ও  গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের মধ্যে  দিয়ে শেষ হলো ৫ ধাপে  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।  চরণন্দীপ ইউনিয়নের এক চেয়ারম্যান   প্রার্থী নিবার্চন স্থগিত চেয়ে রিটার্নিং  অফিসার বরাবরে আবেদন করেছে।  ভোট বর্জন এর ঘোষণা দিয়েছে শাকপুরা  এক চেয়ারম্যান প্রার্থী।  ভোট কেন্দ্র পরিদর্শন করতে  গিয়ে ভাংচুরের শিকার হয়েছে গনমাধ্যমের গাড়ী সহ ৮/১০ টি গাড়ী। আহত হয়েছে দায়িত্ব পালনকারী ম্যাজিট্রেট সহ অন্তত ১০ জন।   হামলা করতে গিয়ে  আটক হয়েছে সরকারী স্কুলের এক শিক্ষকসহ ২ জন। 
আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক।
সূত্র জানায় ভোট শুরু হওয়ার কিছুক্ষন পর  আহল্লা কড়লডেঙ্গায় আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয় কেন্দ্রে
আওয়ামী লীগের নৌকার  চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা ও বর্তমান চেয়ারম্যান  বিএনপি নেতা হামিদুল হক মান্নানের  অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এসময় পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট মামুন  আহম্মেদ অনিক, এ সময় গনমাধ্যমে গাড়ী সহ অন্তত ৮/১০ টি গাড়ী ভাংচুর করা হয়েছে।  এ ঘটনার আটক হয়েছে  কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন সহ এক আওয়ামীলীগ নেতা।  
এতে করলডেঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ হারুন গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালখালী নির্বাচন অফিসার নুরুল ইসলাম বলেন  কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। 
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দক্ষিণ করলডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগে দুই পক্ষে মারামারি শুরু হয়। এ সময় মাথা দুজনের ফেটে যায়। আরও কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা গুরুতর নয়। সংঘর্ষ থেমে গেলে ভোট শুরু হয়। কিন্তু ভোট শুরুর পর ওই কেন্দ্রে আবারও ভোট শুরু হয় 
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার নাজমুন নাহার জানান,  বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় সহিংস ঘটনার অভিযোগ উঠলেও সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। বর্তমানে ঘটনাস্থলে  একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। ভোট চলাকালে সহিংসতা ঠেকাতে মাঠে ছিল আইনশৃংখলা বাহিনী।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেন, দুজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
পঞ্চম দফা ইনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের  বোয়ালখালীর ৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৫ হাজার ১৮ জন। এতে পুরুষ ভোটার ৬০ হাজার ২০ জন এবং নারী ভোটার ৫৪ হাজার ৯৯৮ জন। মোট ভোটকেন্দ্র ৬৪টি।

শাফিন / শাফিন

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার