টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে বিভাগীয় ক্যাডেট (এসআই) ১৯ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) মো. আব্দুর রহিম শাহ্ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার, সহকারী পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল হক, দেলোয়ার হোসেন খান ও আহসান হাবীব। কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম এনডিসি জানান, গত ১৫ ডিসেম্বর ৮৭৭ জন ডিসি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে প্রশিক্ষণ চলাকালে পূর্ণমাত্রায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কারণে ২২৫ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ৬৫২ জন প্রশিক্ষণার্থী নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৬২৩ জন পুরষ ও ২৯ জন নারী। পরীক্ষা শেষে সমাপনী কুচকাওয়াজে ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ