ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এক সার্ভেয়ারের বিরুদ্ধে জাল দলিল তৈরীর অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:২১

চট্টগ্রামের এক সার্ভেযারের বিরুদ্ধে জাল দলিল বানিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া এবং একটি শক্তিশালী প্রতারক চক্রের সাথে জড়িয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের  পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও গ্রামে স্ব-ঘোষিত ভূমি সার্ভেয়ার খলিলুর রহমানের বিরুদ্ধে জাল দলিল  তৈরীর করে প্রতারণা করার অভিযোগ উঠেছে। জাল দলিল তৈরীর  ঘটনায় র আদালতে প্রতারণা মামলা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে নামজারি মামলা করে মো.আবু বক্কর নামের এক ব্যক্তি নিজের জায়গা ফিরে পেয়েছেন। পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্্েরট আদালতে গত ৯ ডিসেম্বর করা একটি মামলায় উল্লেখ করা হয়েছে, খলিলুর রহমান ২০১০ সালের ৮ সেপ্টেম্বর আর এস রেকডীয় মালিক কুচিয়া খাতুন থেকে ১০১৫৯ নং কবলা নিজের নামে সৃজন করেন। একই কবলার ৫নম্বর তফসিলে তিনি জালিয়াতি করে ভিন্ন দাগের ১৪.৫০ শতক জায়গা সেখানে বসানো হয়। এছাড়া ২৭৪৮ নং খতিয়ান থেকে আবু বক্করের মন্তব্য কলাম থেকে আবু বক্কর, নুরুল আলম ও রাজ্জাকের নাম মুছে ফেলে ৯৮৬৮/১১ মামলা দায়ের করে ১০৩৭৩ নম্বর নামজারি খতিয়ান সৃজন করে। বিষয়টি আবু বক্করের নজরে আসলে তিনি পটিয়ার এসিল্যান্ডের কাছে ৯৮৬৮/১১ এর বিরুদ্ধে আপত্তি দায়ের করেন। ২০১৫ সালের ৫ মে সহকারি কমিশনার ভূমি গৌতম বাড়ৈ প্রতারণার মাধ্যমে সৃজিত দলিলটি উল্লেখিত দাগের সঙ্গে নামজারিকৃত দাগের কোন মিল নেই বলে উল্লেখ করে খতিয়ানটি বাতিলের আদেশ প্রদান করেন। 
জায়গার মালিক আবু বক্কর জানান, জাল খতিয়ানটি বাতিল হলেও খলিলুর রহমান ওই দলিল দেখিয়ে এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে বিক্রি করবে বলে টাকা আদায় করছে। এটি একটি প্রতারণা। এছাড়া ওই জাল দলিল দিয়ে আমার দখলিয় জায়গা দখলে অপচেষ্টা চালাচ্ছে। প্রায় সময় আমাদের স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছেন। এব্যাপারে আমি বাদি হয়ে খলিলুর রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে পটিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্্েরট আদালতে ৯ ডিসেম্বর একটি প্রতারণা মামলা দায়ের করি। আবু বক্করের ছেলে মোরশেদ আলমের অভিযোগ, খলিলুর রহমান নিজেকে ভূমি সার্ভেয়ার দাবি করলেও তার কোন একাডেমিক সার্টিফিকেট নেই। তিনি এলাকায় প্রভাব খাটিয়ে ভূমিদস্যুতা এবং প্রতারণার সাথে জড়িত। অভিযোগের বিষয়ে জানার জন্য খলিলুর রহমানের মোবাইলে একাধিকা বার কল করা হলেও ফোন রিসিভ করেনি। এ বিষয়ে পটিয়া দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা প্রনব দাশ বলেন, আমাদের সমিতিতে এ নামে কোন সদস্য নাই, যারা সমিতির সাথে যুক্ত না এবং পেশাদার সার্ভেয়ারও না তারা বিভিন্ন জায়গায় প্রতারণামূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সমিতির পক্ষ থেকে প্রশাসনকে জানিয়ে দেয়া হয়েছে।  

শাফিন / শাফিন

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির