পাংশার ১০ ইউনিয়নে ৮ নৌকা ও ২ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী
গতকাল বুধবার (৫ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিযন পরিষদ (ইউপি) নির্বাচনে। ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা চেয়ারম্যান প্রার্থী ও দুটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সজিব হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মো. হুমায়ুন কবির শাকিল পেয়েছেন ৫৬৫৬ ভোট।
হাবাসপুর ইউনিয়ন পরিষদে চশমা প্রতীক নিয়ে ৮২২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আল-মামুন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো. আব্দুল আলিম পেয়েছেন ৬৯৫৭ ভোট।
যশাই ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ৬৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবু হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৮৬ ভোট।
মাছপাড়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ৮০২৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম খান আনারস প্রতীক পেয়েছেন ১৯৭৮ ভোট।
কলিমহর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ৩৯১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. বিলকিস বানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিধান কুমার বিশ্বাস আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৫৮ ভোট।
কসবামাজাইল ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৮৬৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহরিয়ার সুফল মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রকিবুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮২১ ভোট।
বাবুপাড়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ৫৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ইমান আলী সরদার। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম সরোয়ার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৯২।
সরিষা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ৭৯৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আজমল আল বাহার। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৬৫ ভোট।
পাট্টা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ৬০৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রব বিশ্বাস। তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাসিবুর রহমার (বরকত) মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫১৯৫ ভোট।
মৌরাট ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ৭৫৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান প্রামাণিক। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছে ৩২৬৮ ভোট।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার মো. আ. আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied