ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় ১৬ ইউনিয়নে বিজয়ী হলেন যারা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৪০

পঞ্চম ধাপের সাতক্ষীরা ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এপর্যন্ত প্রাপ্ত ফলাফলে আশাশুনির ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির বলেন, বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। ফলাফলের শিট এখনো হাতে পাইনি।

নির্বাচনে শোভনালী ইউনিয়নে মাওলানা আবু বকর সিদ্দিক (জামায়াত), বুধহাটায় মো. মাহবুবুল হক ডাবলু (আ.লীগ), কুল্যা ওমর সাকী ফেরদৌস পলাশ (আ.লীগ বিদ্রোহী), দরগাহপুর শেখ মিয়ারাজ আলী (আ.লীগ), বড়দল জগদীশ চন্দ্র সানা (আ.লীগ বিদ্রোহী), আশাশুনি সদর এস এম হোসেনুজ্জামান (আ.লীগ), শ্রীউলা দীপংকর বাছাড় দিপু (আ.লীগ বিদ্রোহী), খাজরা এসএম শাহনেওয়াজ ডালিম (আ.লীগ), আনুলিয়া রুহুল কুদ্দুস (বিএনপি), প্রতাপনগর হাজী মো. দাউদ আলী (জামায়াত) ও কাদাকাটি দীপঙ্কর কুমার সরকার দীপ (আ.লীগ)।

এছাড়া শ্যামনগর উপজেলায় তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভুরুলিয়া জাফরুল আলম বাবু (আ.লীগ), শ্যামনগর সদর অ্যাড. জহুরুল হায়দার বাবু (আ.লীগ) ও ইশ্বরীপুর ইউনিয়নে অ্যাড. জিএম শোকর আলী (আ.লীগ) এছাড়া কলারোয়া উপজেলায় দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে কেরালকাতা ইউনিয়নে স.ম গোলাম মোর্শেদ (আ.লীগ) ও কুশোডাঙ্গা গাজী সাঈদ আলী (আ.লীগ বিদ্রোহী) জয়ী হয়েছে।

এনিয়ে সাতক্ষীরা জেলায় ৭৮ টি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ছাড়া সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হল।

প্রসঙ্গত, সাতক্ষীরার ৩টি উপজেলার ১৬টি ইউনিয়নের ১৫৩টি কেন্দ্রের ৮৮৬টি কক্ষে ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের পঞ্চম ধাপের নির্বাচনে ৭৫ জন চেয়ারম্যান, ৬৩৯ সদস্যা এবং ২০৪ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাফিন / জামান

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত