তানোরে হাটের জায়গা জবরদখল
রাজশাহীর তানোর পৌরসভার কালীগঞ্জ হাটের (সায়রাতভুক্ত) জায়গা জাল দলিল সৃষ্টি করে জবরদখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) এলাকাবাসীর পক্ষে প্রভাষক তাজেমুল ইসলাম বাদী হয়ে হাটের এসব অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারণ দাবি করে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, তানোর পৌরসভার কালীগঞ্জ হাটের আয়তন ১ একর ২০ শতক। এদিকে এসব জায়গার মধ্যেস্থলে (সায়রাত ভুক্ত) জেল নম্বর ১২৯ রায়তানবর্ষ, দাগ নম্বর ১২৯১ পরিমাণ .০৭ শতক সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেছে জালিয়াত সিদ্দিক মহুরী।
অভিযোগে প্রকাশ, বিগত ২০০৭ সালের ২৯ জানুয়ারি (তৎকালীন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুছ সাদাত জমির মালিক দাবিদার হাজী আইয়ুব মিঞাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ একই বছরের ৮ ফেব্রুয়ারি তার কার্যালয়ে উপস্থিত হতে নোটিস দেন। তবে তারা ধার্য্য দিনে কাগজপত্রসহ উপস্থিত ব্যর্থ হয়। ফলে ২০০৭ সালের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদেশ দিয়ে বলেন, কালীগঞ্জে হাটের মধ্যে ব্যক্তিগত ভাবে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এদিকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারী তানোর পৌরসভার স্বারক নং তাঃপৌঃ/২০০৭/৬৯৫ এবং স্বারক নং তাঃপৌঃ/২০০৭/৬৮৩ তারিখ ১৩/০২/২০০৭ ইং মোতাবেক অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর অপসারণের জন্য নোটিশ দেন (তৎকালীন) মেয়র এমরান আলী মোল্লা।
এ ঘটনার থেকে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত ওই জায়গায় দোকান ঘর নির্মাণ বন্ধ ও হাটবার হাট বসে আসছে সবাই জানে এটা হাটের জায়গা এবং চারদিকে হাট মধ্যস্থলে ব্যক্তি মালিকাধীন জমি থাকার কোনো সুযোগ নাই। কিন্ত্ত ২০২২ সালের ১লা জানুয়ারী সরনজাই কাচারিপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মুহুরী ক্রয় সুত্র জমির মালিকানা দাবি করে পাকা দোকান ঘর নির্মাণ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী সকালের সময়কে জানান, ভুমি অফিসের কতিপয় কর্মকর্তার নেপথ্যে যোগসাজশে চিহ্নিত জালিয়াত সিদ্দিক মুহুরী ও তার পুত্র আল-আমিন মুহুরী জাল দলিল সৃষ্টি করে তাদের নামে খাজনা-খারিজ করেছে। তারা বলেন, তাদের কাগজপত্র যচাই করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিক মুহুরী এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, তিনি ক্রয়সূত্রে জমির মালিক হয়েছেন। তার কাছে সব কাগজপত্র রয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক