ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে হাতিতে চড়ে বিজয় মিছিল করলেন নবনির্বাচিত ইউপি সদস্য


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৪৭

সিরাজগঞ্জের তাড়াশে নবনির্বাচিত এক ইউপি সদস্য (মেম্বর) বিজয় মিছিল করলেন হাতিতে চড়ে। এমন ঘটনা ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের ৬নং হামকুরিয়া ওর্য়াডে। গতকাল বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইব্রাহীম হোসেন মৃধা আনন্দে উল্লাসিত হয়ে এ বিজয় মিছিল করেন।

গ্রামবাসীকে সাথে নিয়ে ২টি হাতি ও একটি ঘোড়ার গাড়ি, অটোভ্যানসহ বিভিন্ন সরাঞ্জাম নিয়ে নারী-পুরুষ একসাথে ব্যতিক্রমধর্মী এ আনন্দ মিছিলে মেতে ওঠেন ৬নং ওয়ার্ডবাসী, যা এক নজরে দেখতে ভির জমান এলাকার উৎসুক জনতা। চলে রং মাখামাখির নানা ধরনের খেলাও। কেউ যেন বাদ না পড়ে এই রং মাখামাখির আনন্দ থেকে। জনগণের মুখে ম্লোগানের সুরে মুখরিত হয় ওই এলাকা। 

এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা বলেন, আমাকে আমার ভোটাররা ভালোবেসে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায় ভোটাররা আনন্দিত হয়েছেন। তাই তাদের আনন্দকে আরো বাড়াতে আমি ও আমার কর্মীবৃন্দ মিলে এ আয়োজন করেছি।

শাফিন / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন