ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানের রাজবিলায় স্ত্রী‌কে হত‌্যা করে স্বামী‌কে অপহরণ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৫৯
বান্দরবান সদর উপ‌জেলার রাজ‌বিলায় স্ত্রী‌কে ধারা‌লো অস্ত্র দিয়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহ‌রণ করেছে দুর্বৃত্তরা, নিহত স্ত্রীর নাম সিংয়ানু মার্মা (২৮)। অপহৃত স্বামীর নাম রেথোয়াই মার্মা (৪০)। তা‌দের বা‌ড়ি রাজ‌বিলার থংজমাপাড়ায়। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘ‌টে।
 
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাতে ৫-৬ জ‌নের এক‌টি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমাপাড়ার রেথোয়াই মার্মার বা‌ড়ি‌তে ঢু‌কে তা‌কে অ‌স্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যে‌তে চাই‌লে তার স্ত্রী বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা স্ত্রী‌কে ধারালো ছু‌রি দি‌য়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ি সংগঠন এমএনপির স‌ক্রিয় সদস‌্য ব‌লে ধারণা কর‌ছেন স্থানীয়রা।
 
উল্লেখ্য, বান্দরবানে বর্তমানে ৫টি আঞ্চলিক রাজনৈতিক দল নিজেদের আধিপত‍্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। দলগুলো হলো- জেএসএস (মূল), জেএসএস (সংস্কার), ইউপিডিএফ (মূল), ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও মার্মা ন‍্যাশনাল পার্টি (MNP)।
 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, রাজবিলাতে একজন‌কে হত‌্যা ও একজন‌কে অপহর‌ণের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। হত‌্যা ও অপহর‌ণের মূল কারনো এখ‌নো জানা যায়‌নি।

শাফিন / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা