টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী আটক
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত আসামি হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১১-এর বাসিন্দা মুসলিমের ছেলে জাদিদ হোসেন (২৬)। সে পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোররাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭ এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা সন্ত্রাসী পুঁতিয়া গ্রুপের সক্রিয় সদস্য একাধিক মামলার পলাতক আসামি জাদিদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শাফিন / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied