তাড়াশে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ২
সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগের নৌকা প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, ১নং তালম ইউনিয়নে আব্দুল খালেক ও ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট আওয়ামীলীগের নৌকা প্রতীকে এবং ৩নং সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্ট (আনারস) ও ৮নং দেশীগ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।
উল্লেখ্য, জ্ঞানেন্দ্রনাথ বসাক দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও জুলফিকার আলী ভুট্ট সগুনা ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তারা বঞ্চিত হোন। পরবর্তীতে এ দুজন দলীয় পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
এছাড়া চারটি ইউনিয়ন পরিষদের এ নির্বাচনের মোট ১৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এবং ১৪২ জন সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার